আজ টিকার দ্বিতীয় ডোজ নিবেন খালেদা জিয়া

সময় ট্রিবিউন | ১৮ আগষ্ট ২০২১, ১৭:৪৬

ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বুধবার করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিবেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার রাজধানীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিবার ইনস্টিটিউট ও হাসপাতালে বেগম খালেদা জিয়া টিকা নেবেন। ওই সময় নিরাপত্তার জন্য ডিএমপি’র কাছে আবেদন করা হয়েছে।

এর আগে গত ১৯ জুলাই একই হাসপাতালে যুক্তরাষ্ট্রের তৈরী মর্ডানার টিকার প্রথম ডোজ নিয়ে ছিলেন খালেদা জিয়া।

গত ১০ এপ্রিল খালেদা জিয়া গুলশানের বাসা ‘ফিরোজায়’ করোনায় আক্রান্ত হন। পোস্ট কোভিড জটিলতার চিকিৎসার জন্য গত ২৭ এপ্রিল তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ৫৪ দিন চিকিৎসা শেষে ১৯ জুন আবার গুলশানের বাসায় ফেরেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রীর আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হাঁটুর জটিলতা ছাড়াও নানা ধরনের শারীরিক সমস্যা রয়েছে। ২০১৭ সালে যুক্তরাজ্যে তার চোখেও অপারেশন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর