ভয়ংকর মৃত্যুপুরীর ভেতরে বাংলাদেশকে নিপতিত করা হচ্ছে: রিজভী

সময় ট্রিবিউন | ১১ আগষ্ট ২০২১, ০০:৫২

ফাইল ছবি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মঙ্গলবার (১০ আগস্ট) বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন ও সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

এ সময় অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমের খবর হচ্ছে, খুলনা বিভাগে আজ প্রায় লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে, ২৪ জন লোক মারা গেছে, রংপুর বিভাগে প্রায় ১৯ জন লোক মারা গেছে। এটি সরকারি পরিসংখ্যান। বেসরকারি পরিসংখ্যান আরো বেশি। যদি একটা বিভাগে একদিনে লক্ষাধিক মানুষ সংক্রমিত হয়, তাহলে সারা দেশের কি অবস্থা। একটা ভয়ংকর মৃত্যুপুরীর ভেতরে বাংলাদেশকে নিপতিত করা হচ্ছে।’

মন্ত্রীরা গলাবাজি করছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, মন্ত্রীদেরকে ছেড়ে দেয়া হয়েছে যে, সরকারের কেউ যেন সমালোচনা করতে না পারে। তোমরা সেই দিকটা লক্ষ্য রেখো, পাল্টা বলা শুরু করবে। যেমন সরকারের অন্যায়, সরকারের নানা ধরনের গুম-খুন-বিচারবহির্ভূত হত্যা, লুটপাট, অর্থপাচার ইত্যাদির বিরুদ্ধে কথা বলতে গেলেই তাকে যেন নানা ধরনের কলাকানুন বৃত্তে আটকিয়ে রাখা হয়। এখন করোনার এই অনিয়ম-দুর্নীতি, অব্যবস্থাপনার বিষয়ে কথা বলতে গেলেও মন্ত্রীরা সেই অবস্থান নিচ্ছেন।

রিজভী বলেন, ‘গতকাল তথ্য মন্ত্রী বলেছেন, এরকম বিরুদ্ধাচারণ করলে পরে তাদেরকে শাস্তি পেতে হবে, আওয়ামী গতির সাথে না চললে তাকে শাস্তি পেতে হবে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ‘সরকার এতো বড় বড় কথা বলেন। ছবিতে বড় বড় ফ্লাইওভার, উড়াল সেতু, দোতলা-তিনতলা রাস্তার ছবি দেখান। একদম উন্নয়নে ভেসে যাচ্ছে। একেবারে প্রবল উন্নয়নে বাংলাদেশ সয়লাম-এসব উন্নয়নের গল্প শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি।’

কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম ও সদস্য রাশেদুল হকের সঞ্চালনায় ভার্চুয়াল এ আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, মজিবুর রহমান, ডা. মাজহারুল ইসলাম, শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর