পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর লকডাউন হতে পারে: কাদের

সময় ট্রিবিউন | ৯ আগষ্ট ২০২১, ২০:০৬

ফাইল ছবি

করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে সরকার আবারও কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে রাজধানীর তেজগাঁও সড়ক ভবনের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন বিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

করোনাভাইরাস মহামারির দেড় বছরে বর্তমানে সবচেয়ে ভয়াবহ অবস্থা পার করছে বাংলাদেশে। পরিস্থিতি সামাল দিতে গত ১ জুলাই দেশে লকডাউন জারি করা হলেও কোরবানির ঈদের সময় নয় দিন তা শিথিল করা হয়েছিল।

ঈদের ছুটির পর ২৩ জুলাই থেকে আবার লকডাউন শুরু হলেও এর মধ্যে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। এরপর ১ আগস্ট সব রপ্তানিমুখী শিল্প কারখানা খোলার অনুমতি মেলে। করোনার বিস্তার নিয়ন্ত্রণে সরকারঘোষিত বিধিনিষেধ শেষ হচ্ছে আগামীকাল পর্যন্ত। ১১ আগস্ট থেকে বেশিরভাগ ক্ষেত্রেই তুলে নেওয়া হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, ‘মানুষের জীবন ও জীবিকার স্বার্থে সরকার লকডাউন শিথিল করছে। তবে পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর লকডাউন দেওয়া হতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী বলেন, টিকাগ্রহণ কর্মসূচিতে সাধারণ মানুষের আগ্রহ ইতিবাচক। টিকা সরবরাহ অব্যাহত রাখতে সরকার চেষ্টা করছে।

অনুষ্ঠানে অর্ধেক গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নিলে ভালো হতো বলে মন্তব্য করেন সড়ক পরিবহনমন্ত্রী।

অর্ধেক গণপরিবহন চলাচলের বিষয়টি জেলা প্রশাসন বাস্তবায়ন করবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর