সংকটে প্রধানমন্ত্রী মানবিক সহায়তা চালু করেছেন: তোফায়েল

সময় ট্রিবিউন | ৩ জুলাই ২০২১, ০৪:৪৯

ফাইল ছবি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, করোনা ভাইরাস মোকাবিলায় আমাদের সকলকে সচেতন হতে হবে। এই মহামারীতে দেশে বহু লোকের মৃত্যু হয়েছে।

করোনার পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন এবং দেশের মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা করেছেন। এই সংকটে প্রধানমন্ত্রী অসহায়দের জন্য মানবিক সহায়তা চালু করেছেন।

শুক্রবার (২ জুলাই) বিকালে ভোলা সদর উপজেলা পরানগঞ্জ বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে উত্তর ভোলার ৫ ইউনিয়নের শতাধিক ছোট বাজারে লকডাউন সফল করতে ২৫ জন প্রতিনিধির এক ঘরোয়া বৈঠক ঢাকা থেকে ভার্চুয়ালি নির্দেশনামূলক বক্তব্য প্রদান কালে তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই- লাহী চৌধুরী ।

এ সময় তিনি আরও বলেন, বিগত সময়ে ভোলায় করোনার পরিস্থিতি ভালো ছিলো। দেশের অন্য জেলার গুলোর মধ্যে শনাক্তের হার তুলনামূলক কম ছিলো। এই লকডাউনে মধ্যে যদি স্বাস্থ্য বিধি না মেনে বাড়িতে থেকে বেড় হন, মাক্স না পরেন তবে ভোলায় ও ব্যপক হারে করোনার শনাক্তের হার বৃদ্ধি পাবে। এ সময় তিনি সকলে সামাজিক দূরত্ব বজায় রেখে সচেতন হয়ে স্বাস্থ্য বিধি মেনে চলা এবং টিকা নেওয়ার আহবান জানান।

এসময় জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরীর বলেন, সরকারের পক্ষ থেকে মানুষকে ঘরে থাকার জন্য সকল আয়োজন আমরা গ্রহণ করেছি। তাই আপনাদের সহযোগিতায় এই মহামারী মোকাবিলায় আমরা সক্ষম হব। লকডাউনের অহেতুক বাজারে ঘুরাঘুরির না করার আহবান জানান তিনি।

কাঁচিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে স্থানীয় বাজার কমিটির সভাপতি-সম্পাদক, স্কুল শিক্ষক, ও এলাকার সুশীল সমাজের উপস্থিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, পরানগঞ্জ বাজার সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সাহাদাত হোসেন শাহিন প্রমূখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর