বিএনপি নেতারা বাজেট না পড়েই বক্তব্য দিচ্ছেন: তথ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ৬ জুন ২০২১, ২২:০২

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

বিএনপিকে বিরোধিতা করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রতি বছর বাজেট পেশ হওয়ার আগে বিএনপি বিবৃতি রেডি করে রাখে। তাদের নেতারা মেধাবী, কিন্তু তাদের বক্তব্যে মনে হচ্ছে তারা মেধাহীন।

অবশ্যই প্রস্তাবিত বাজেট নিয়ে তারা পরামর্শ দিতে পারেন৷ তারা বাজেট না পড়েই বক্তব্য দিচ্ছেন।

রোববার (৬ জুন) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নব নির্বাচিত চলচ্চিত্র পরিচালক সমিতির নেতাদের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির বাজেট প্রতিক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, বিএনপির কাছে আমি প্রশ্ন রাখতে চাই, গত ১২ বছর ধরে তো বাজেটের পর পর আমরা তাদের সমালোচনা দেখছি। বাজেটের পর যে সমালোচনাগুলো তারা ১২ বছর ধরে করে আসছে, তা একই ধরনের সমালোচনা, একই ধরনের বক্তব্য।

তিনি বলেন, আসলে বিরোধিতার খাতিরে বিরোধিতা করা- এই যে সংস্কৃতি এটি থেকে বেরিয়ে আসা প্রয়োজন। অবশ্যই প্রস্তাবিত বাজেট নিয়ে যদি কোনো পরামর্শ থাকে, সেটা দিতেই পারেন। কিন্তু প্রতিবার বাজেট পেশ হওয়ার আগে বিবৃতি রেডি করে রাখা, আবার বাজেট না পড়েই সঙ্গে সঙ্গে বলে দেওয়া। এ সংস্কৃতি তারা (বিএনপি) লালন করছে। তাদের নেতারা মেধাবী, কিন্তু তাদের বক্তব্যে মনে হচ্ছে তারা মেধাহীন হয়ে গেছেন। তারা বাজেট না পড়েই বক্তব্য দিচ্ছেন।

গত ১২ বছরে দেশটা কীভাবে এগিয়ে গেল? এমন প্রশ্ন রেখে ড. হাছান মাহমুদ বলেন, গত ১২ বছর আগে আমাদের বাজেটের অঙ্ক ছিল ৮৮ হাজার কোটি টাকা। এখন সেখান থেকে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা হয়েছে। সাতগুণের বেশি বেড়েছে, এটা কীভাবে সম্ভব হয়েছে। কোনো ব্যবসা প্রতিষ্ঠানের টার্নওভার বাড়ে সেই ব্যবসা প্রতিষ্ঠানের সমৃদ্ধি বুঝায় না? গত ১২ বছরে জিডিপির আকার চার গুণে বেশি বেড়েছে- এটা কীভাবে সম্ভব হয়েছে?

মাথাপিছু আয়ে আমরা ভারতকে ছাড়িয়ে গেছি জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাসান বলেন, আমরা যে ভারতকে ছাড়িয়ে গেলাম সেজন্য ভারতের পত্রপত্রিকা, টেলিভিশনে আলোচনার ঝড় বইছে। পাকিস্তানেও আলোচনার ঝড় বইছে। কিন্তু আমাদের ফখরুল ইসলাম আলমগীর সাহেব ও আমাদের অর্থনীতিবিদদের মুখে কোনো কথা শুনতে পেলাম না, এটা কীভাবে সম্ভবপর হলো। বিএনপির কাছে এটাই প্রশ্ন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর