দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চায়: জিএম কাদের

সময় ট্রিবিউন | ২৭ মে ২০২১, ০৩:৩১

জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ‘দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চায়। তাই বাজেটে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে’।

আজ বুধবার (২৬ মে) এক বিবৃতিতে একথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

তিনি আরো বলেন, ‘করোনাকালে প্রমাণিত হয়েছে দেশের স্বাস্থ্যসেবা কতটা নাজুক। তাই উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সব পরীক্ষা-নিরীক্ষা থাকতে হবে। জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে আইসিইউসহ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে। জীবনরক্ষাকারী ওষুধ বিনামূল্যে দিতে হবে রোগীদের’।

জি এম কাদের বলেন, ‘দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত হলে কেউ চিকিৎসার জন্য বিদেশে যাবে না। আমরা চাই বিনা চিকিৎসায় একজন রোগীরও যেন মৃত্যু না হয়। চিকিৎসাসহ মানুষের সব অধিকার নিশ্চিত করতেই আমাদের রাজনীতি’।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর