প্রধানমন্ত্রীর পক্ষে গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র দাখিল

সময় ট্রিবিউন | ২৯ নভেম্বর ২০২৩, ১৬:০৩

প্রধানমন্ত্রীর পক্ষে গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র দাখিল

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া, সংসদীয় আসন-২১৭)আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বুধবার বেলা সোয়া ১২ টার দিকে প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন এমপির নেতৃত্বে তারা রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও প্রধান নির্বাচনী এজেন্ট মো. শহিদ উল্লা খোন্দকার, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস,এম,কামাল হোসেন,শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি, কেন্দ্রীয় যুবলীগের যুগ্মসাধারন সম্পাদক শেখ ফজলে নাঈম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি নাজমা আক্তার, সহকারি একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, দলের জেলা সভাপতি মাহবুব আলী খান, সাধারন সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান, পৌর মেয়র শেখ রকিব হোসেন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ-৩ আসনে এ পর্যেন্ত ২টি মনোনয়নপত্র জমা পড়েছে।একটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং অপরটি এনপিপির শেখ আবুল কালামের।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর