মারা গেছেন সিলেট স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেলাল

সময় ট্রিবিউন ডেস্ক: | ২০ জুলাই ২০২৩, ১৮:৪৭

ফাইল ছবি

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেলাল উদ্দিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

বুধবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি, সিলেট সিটি করপোরেশন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, অ্যাডভোকেট বেলাল উদ্দিন আওয়ামী লীগের দুর্দিনের একজন ত্যাগী ও একনিষ্ঠ নেতা হিসেবে সুপরিচিত ছিলেন। জীবদ্দশায় তিনি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্বপালনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। সিলেটে আওয়ামী লীগের সকল আন্দোলন সংগ্রামে তিনি একজন সম্মুখ ভাগের নেতা ছিলেন।

ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর