রাজনৈতিক দলগুলোর বিদেশিদের কাছে ধরনা দেওয়া দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

সময় ট্রিবিউন ডেস্ক | ১৬ এপ্রিল ২০২৩, ২১:৪১

সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রাজনৈতিক দলগুলোর বিদেশিদের কাছে ধরনা দেওয়া দুঃখজনক। তিনি রাজনৈতিক দলগুলোকে বিদেশিদের কাছে না গিয়ে দেশের তৃণমূল তথা ভোটারদের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

আজ রোববার (১৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর তৃণমূলের লোকের কাছে অর্থাৎ যারা ভোটার তাদের কাছে যাওয়া দরকার। বিদেশিদের কাছে নালিশ করে কোনো লাভ হবে না। কারণ বিদেশিরা তো ভোট দেবে না। ভোট দেবে এদেশের মানুষ।

দুই প্রধান রাজনৈতিক দলের উদ্দেশে মোমেন বলেন, তাদের (বিএনপি) উচিত তৃণমূলের ভোটারদের কাছে যাওয়া। আমি সবসময় বলি, আমাদেরও তৃণমূলের ভোটারদের কাছে যেতে হবে। আমাদের প্রচেষ্টা থাকবে, জোর থাকবে যেন দেশের মানুষের মঙ্গল করতে পারি। মানুষের সঙ্গে আলাপ করে বুঝতে হবে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা অসুবিধা আছে।

মোমেন বলেন, তাদের (রাজনৈতিক দলগুলো) ভোটারদের কাছে যাওয়া উচিত। ভোটাররা বলবে, কী হলে ভালো হয়। নালিশ-টালিশ করে কোনো লাভ হবে না।

আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে সাক্ষাৎ করেছেন। এর আগে, গত মাসের শেষের দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে যান। এছাড়া রাজনৈতিক দলগুলো ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করছে এবং বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কথা বলছে।

এসটি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর