সংবিধান পরিবর্তন বা সংশোধন অসম্ভব: ওবায়দুল কাদের

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৭ মার্চ ২০২৩, ১৯:৫৬

সংগৃহীত ছবি

সংবিধানের বিধি-বিধান করার কোনো প্রয়োজন নেই, যা আছে আমরা তা নিয়ে নির্বাচন করতে চাই। সংবিধানের কোনো সংশোধন কোনো পরিবর্তন কিছুতেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১৭ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের, বিএনপি সরকার অতীতে সংবিধানকে কাটাছেড়া করেছে, কলমের খোঁচায় সংবিধানকে ক্ষত-বিক্ষত করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারাই সংবিধানের ওপর আঘাত এনেছে, সংবিধানকে কলঙ্কিত করেছে। ‘আমরা বাংলাদেশের পবিত্র সংবিধানকে অক্ষত রেখে সংবিধানের আলোকে আমরা আগামী নির্বাচন করতে চাই’।

তিনি বলেন, বঙ্গবন্ধুর দুটি লক্ষ‌্য ছিলো। একটি হলো স্বাধীনতা আর একটি হলো মুক্তি। স্বাধীনতার আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জন করেছি। কিন্তু এখন আমাদের মুক্তির সংগ্রাম চলছে। ‘এই মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন‌্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে অন্তরায় সৃষ্টিকারী সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গিবাদের বিষবিক্ষকে সম্পূর্ণভাবে আমরা উপড়ে দেবো।

এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়। এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর