'নির্বাচনের বিষয়ে আলোচনা করতে ফখরুলকে ফোন করা হবে'

সময় ট্রিবিউন ডেস্ক: | ৭ মার্চ ২০২৩, ০০:১৬

ফাইল ছবি

আওয়ামী লীগ প্রকাশ্যে আলোচনায় বিশ্বাসী। বিএনপিকে নির্বাচনে আনতে কোনো ব্যাকডোর আলোচনা হচ্ছে না। প্রয়োজনে মির্জা ফখরুলকে সরাসরি ফোন করা হবে। তবে এখন পর্যন্ত আলোচনার কোনো প্রয়োজন ও পরিস্থিতি নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন মানে আগুন সন্ত্রাস। জনগণের জানমাল রক্ষায় সরকারি দল হিসেবে আওয়ামী লীগ মাঠে থাকবে। বিএনপির আন্দোলনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে না আওয়ামী লীগ। তাদের আন্দোলন রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। কিন্তু সহিংসতার চেষ্টা করলে পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক আকাশের মেঘ কেটে যাবে। সংবিধানের মধ্য থেকেই সমাধান বের করতে হবে। বিএনপির উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া নয়, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হঠানো। তারা অস্বাভাবিক কিছু একটা করতে চায়। যুদ্ধের কারণে সারা বিশ্বে পণ্যের দাম বেড়েছে। কিন্তু সরকার বেশি দামে পণ্য কিনে কম দামে বিক্রি করছে। এরপরও পণ্যের দাম বেশি। পরিস্থিতি সামাল দিতে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর