পররাষ্ট্রমন্ত্রীর মন্ত্রিত্ব থাকবে কিনা আমি জানি না: কাদের

সময় ট্রিবিউন | ৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৭

সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের মন্ত্রিত্ব থাকবে কিনা সেটা প্রধানমন্ত্রীর এখতিয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এ সময় বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসউদুল হক এবং সহসভাপতি মোতাহার মাঝি বক্তব্য দেন।

কিছুদিন আগে সরকার টেকাতে ভারতের কাছে নিজের তদবিরের কথা এক অনুষ্ঠানে উল্লেখ করায় সরকারের ভেতরে বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফরের সবকিছু ঠিক থাকলেও শেষ মুহূর্তে তিনি বাদ পড়েন তিনি।  

আব্দুল মোমেনকে সরিয়ে দেওয়া হচ্ছে কি না, এমন এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, পররাষ্ট্রমন্ত্রী সব সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন এমন কোনো কথা নেই। নরেন্দ্র মোদি কয়বার এসেছেন, তখন কি তাদের পররাষ্ট্রমন্ত্রী সাথে ছিলেন? পররাষ্ট্রমন্ত্রীও তো মানুষ, একজন মানুষ অসুস্থও হতে পারেন। তার বাসা থেকে শুনেছি তিনি কিছুটা অসুস্থ। এটা হতেই পারে। কিছুদিন আগে তার হয়তো একটা স্লিপ হয়েছে কথাবার্তা বলায়, সেটার জন্য তার মন্ত্রিত্ব চলে যাবে কিনা এ এখতিয়ার তো আমার নেই। এ এখতিয়ার প্রধানমন্ত্রীর, তিনি চাইলে বাদ দিতে পারেন। এ বিষয়ে অন্য কারও কিছু বলার নেই, বললে সেটা হবে অতি কথন।

বিভিন্ন বক্তব্যের কারণে সমালোচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সম্প্রতি তিনি শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে ভারতবর্ষের সরকারকে অনুরোধ জানিয়েছেন বলে বক্তব্য দেওয়ার পর তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। গত ৫ সেপ্টেম্বর চার দিনের ভারত সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই সফরসঙ্গীর তালিকায় আব্দুল মোমেনের নাম থাকলেও শেষ মুহূর্তে তিনি যাননি। অসুস্থতার কারণে তিনি যেতে পারেননি বলে পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর