সুষ্ঠু নির্বাচনের ক্ষমতা এই কমিশনের নেই: রিজভী

আফিফ আইমান | ২৫ আগষ্ট ২০২২, ২১:১২

সংগৃহীত

সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা এই নির্বাচন কমিশনের নেই। কারণ, এই নির্বাচন কমিশন শেখ হাসিনার আজ্ঞাবহ বলে মন্তব্য করেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (২৪ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন রিজভী।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন প্রধান নির্বাচন কমিশনের (সিইসি) সংলাপ হয়েছিল সেখানে অধিকাংশ দলই ইভিএমের বিপক্ষে কথা বলেছিল। কিন্তু গতকাল সিইসি বললেন ১৫০টি আসনে ইভিএম ব্যবহার হবে। আসলে সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা এই নির্বাচন কমিশনের নেই। কারণ, এই নির্বাচন কমিশন শেখ হাসিনার আজ্ঞাবহ।

রুহুল কবির রিজভী বলেন, এই সরকার যে অন্যদেশের মুখাপেক্ষী, তাবেদার, নতজানু সরকার এগুলো আর নতুন করে বলার প্রয়োজন নেই। কারণ, বর্তমান সরকারের মন্ত্রীরা বিষয়টি বারবার প্রমাণ করেছেন। ওরা এতো অন্যায়, গুম-খুন করেছে সেই ভয়ে জনগণের কাছে যেতে পারছে না। জনগণের কাছে তারা যাবে কি করে, জনগণের মধ্যে তাদের কোনো ভিত্তি নেই। এ জন্য বিদেশের ভিত্তি তৈরি করছে। দেশের স্বার্থ বিক্রি করে নিজেদের ক্ষমতায় থাকার স্বার্থে বিদেশের কাছে ধরনা দিচ্ছে।

রিজভী আহমেদ বলেন, চা-শ্রমিকদের দৈনিক ৩০০ টাকা মজুরি, আবাসন, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষাসহ মৌলিক অধিকারের দাবি বাস্তবায়নের জন্য সরকারের গুরুদায়িত্ব রয়েছে। কিন্তু এখানে তাদের কোনো দায়িত্বই দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে একজন শ্রমিক মজুরি পায় ১২০ টাকা। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম, শ্রমিকদলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২