শেখ হাসিনাকে বারবার হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে: পাটমন্ত্রী

মোশতাক আহমেদ শাওন | ২ আগষ্ট ২০২২, ০৩:৪০

সংগৃহীত

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে স্বাধীনতা এনে দিয়েছেন। আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলছেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য।

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে সোমবার (১ আগষ্ট) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়নের ৯ টি স্থানে আলাদাভাবে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছেন উল্লেখ করে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী আরও বলেন, বর্তমান সরকারের আমলে দেশে যে পরিমান উন্নয়ন হয়েছে, অতীতে কোন সরকারের আমলে এতো উন্নয়ন হয় নি। বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের ব্যাঘাত ঘটাতে বিএনপি-জামায়াত চক্র দেশে নানা ষড়যন্ত্র করছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আরও বলেন, বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা হয়েছিল, সেদিন শেখ হাসিনা দেশের বাইরে থাকার কারণেই প্রাণে বেঁচে যান কিন্তু তাঁকে বারবার হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশের চরম সর্বনাশ করেছে খুনিরা। বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।

জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের উন্নয়নের স্বার্থে ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর