রাজনীতি করব মানুষের উন্নয়নের জন্য: নিক্সন চৌধুরী

রাকিবুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি | ২৭ জুলাই ২০২২, ০৫:১১

সংগৃহীত

ফরিদপুর ৪ আসনের সংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন চৌধুরী বলেছেন রাজনীতি করব মানুষের উন্নয়ন ও সেবা করার জন্য।

তিনি আরো বলেছেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বাধাবিঘ্ন পেরিয়ে পদ্মাসেতু নির্মানের কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছেন এবং মানুষের উন্নয়নে তিনি সর্বদা নিরলস কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন এলাকায় বিদ্যুৎ, রাস্তা, ব্রীজ, কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমুলক করতে সক্ষম হয়েছি। এছাড়াও পদ্মাসেতু চালু হওয়ায় যান চলাচলের সুবিধার জন্য ইতিমধ্যে পুকুরিয়া থেকে সদরপুর ষ্টেডিয়াম মাঠ পর্যন্ত ২৪ফিট রাস্তা প্রশস্ত করার কাজ অনতি বিলম্বে শুরু হচ্ছে।

আজ সদরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের সভাপতিতে সদরপুর উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনিন কল্পনা, সহকারী কমিশনার (ভ‚মি) তানিয়া আক্তার, অফিসার ইনচার্জ সুব্রত গোলদার, স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা মোহাম্মদ ওমর ফয়সলসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি সমাজসেবক ও সাংবাদিকবৃন্দ।

এর আগে তিনি সদরপুর মহিলা কলেজে শিক্ষার মান উন্নয়ন এবং গভর্নিং বডির নতুন সদস্য ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর