মুখ্যমন্ত্রী পদে তৃতীয় বারের মত মমতার শপথগ্রহণ

সময় ট্রিবিউন | ৫ মে ২০২১, ১৮:১২

ছবি: ইন্টারনেট

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (৫ মে) স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় কলকাতার রাজভবনে শপথ নেন তিনি। রাজ্যপাল জগদীপ ধনখড় মমতাকে মুখ্যমন্ত্রী পদে শপথ পাঠ করান।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবারের শপথগ্রহণ অনুষ্ঠান হয়েছে অনাড়ম্বর ও সংক্ষিপ্ত। বুধবার ২১৩ আসন নিয়ে একাই শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সময় ১০টা ২৫-এ কালীঘাটের বাড়ি থেকে রাজভবনের উদ্দেশে রওনা দেন তৃণমূল নেত্রী। তার সাথে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটকুশলী প্রশান্ত কিশোর এবং ফিরহাদ হাকিম।

সংক্ষিপ্ত হলেও অতিথি তালিকায় ছিলেন বিরোধী শিবিরের নেতাদের নামও। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতা আব্দুল মান্নান, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরিদের রাজনৈতিক সৌজন্য মেনেই আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর।

এছাড়াও, আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। নির্বাচনী প্রাক্কালে সৌরভের বিজেপি-যোগ ঘিরে নানা গুঞ্জন আসে। বিজেপি ক্ষমতায় আসলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সৌরভের নাম শোনা যায়। অমিত শাহের সাথে তার সখ্যতা নিয়েও রাজনৈতিক মহলে চর্চা চলে। যদিও এর কোনোটিতেই সায় দেননি ‘প্রিন্স অফ ক্যালকাটা’। তবে মমতার শপথ তালিকায় মহারাজের নাম থাকাকে তাৎপর্যপূর্ণই মনে করা হচ্ছে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর