‘মানুষ ভাসছে বন্যায় আর প্রধানমন্ত্রী ভাসছেন পদ্মা সেতু উদ্বোধনের আনন্দে’

পাবনা প্রতিনিধি | ২৫ জুন ২০২২, ০৩:১১

বক্তব্য রাখছেন আফরোজা আব্বাস-ছবি: সময় ট্রিবিউন

জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, সিলেট-সুনামগঞ্জের মানুষেরা বন্যায় ভাসছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ না খেয়ে মরছেন। আর প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধনের আনন্দে ভাসছেন। তিনি হেলিকপ্টারে চড়ে আকাশ পথে বন্যা উপভোগ করছেন। পদ্মা সেতু নাম রাখলে তিনি সোনার চেইন উপহার দিচ্ছেন।

শুক্রবার দুপুরে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহ্ফিল ও পাবনা জেলা মহিলাদলের নবনির্বাচিতদের পরিচিতি সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব বলেন।

পাবনা পিসিসিএস মিলনায়তনে জেলা শাখা জাতীয়তাবাদী মহিলাদলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

জেলা মহিলাদলের সভাপতি পূর্ণিমা ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, সাবেক সংসদ সদস্য ও নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনিছুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর