কর্মহীনদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক | ৪ মে ২০২১, ০১:৩০

ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে আজ সোমবার যাত্রাবাড়ী থানার ১০০০ অসহায় মেহনতি কর্মহীন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ। সংগঠনের সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে আজ বেলা ১১টায় যাত্রাবাড়ী চৌরাস্তায় এই কর্মসূচী পালন করা হয়।

ঈদ উপহার বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে আমাদের পথচলা! জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ অসহায় মানুষের সেবায় নিয়োজিত আছে! তিনি সকল নেতাকর্মীকে মানবিক সেবা নিয়ে মানুষের পাশে থাকার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বৈশ্বিক করোনা মহামারীর শুরু থেকে ভয় কে জয় করে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা মানবিক সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ যেকোন ঝুঁকি নিতে প্রস্তুত। মানবিক সেবা নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের নিরবিচ্ছিন্ন ভাবে মানুষের পাশে থাকার আহবান জানান।

মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, ‘গত বছর লকডাউনের শুরু থেকেই আমরা অসহায়-মেহনতি মানুষের পাশে ছিলাম। এবারও আমরা তাদের পাশে রয়েছি। একটা মানুষও যেন না খেয়ে থাকে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি আমরা। আমাদের এই কর্মসূচী ধারাবাহিকভাবে চলবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, সাংগঠনিক সম্পাদক শাহ্জালাল মুকুল, মেহেদী হাসান মোল্লা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়সাল আহসান উল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক ইফতেখার উদ্দিন পলাশ, কার্যনির্বাহী সদস্য জাহেদুল আলম জাহিদ, সদস্য মির্জা মুরশেদুল আলম মিলন, মোতালেব হোসেন অপুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বিপুলসংখ্যক নেতাকর্মীও উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর