ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে

সময় ট্রিবিউন | ১৮ জুন ২০২২, ২৩:৪৬

সাবেক ছাত্রলীগ নেতা খাজা আল আমিন সোহাগ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতার নামে কুরুচিপূর্ণ বক্তব্য প্রচারের ঘটনায় জয়পুরহাটে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাবেক এক ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শুক্রবার রাতে জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাবেক উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক খাজা আল আমিন সোহাগকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি খাজা সামছুল আলমের ছেলে।

মামলার এজাহার অনুসারে, সোহাগ তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদকসহ একাধিক ব্যক্তির নামে 'অশালীন, ভিত্তিহীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য' প্রচার করে আসছিলেন। এতে তাদের মান ক্ষুন্ন হয়।

এ কারণে জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান ইকবাল হাসান সাবু সোহাগের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে গত বৃহস্পতিবার জয়পুরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর