পদ্মা সেতু শেখ হাসিনার অসম সাহসের প্রতীক: কাদের

সময় ট্রিবিউন | ৮ জুন ২০২২, ০১:৪৫

ওবায়দুল কাদের (ফাইল ছবি)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু শেখ হাসিনার অসম সাহসের প্রতীক। এই পদ্মা সেতু বীর বাঙালির সাধ্যমত্তার প্রতীক। এই পদ্মা সেতু বাংলাদেশের জনগণের অহংকারের প্রতীক।

মঙ্গলবার (৭ জুন) ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এসময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এর আগে সকালে আওয়ামী লীগের নেতারা ধানমন্ডি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।

আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বব্যাংক আমাদের চুরির অপবাদ দিয়েছে, দুর্নীতির অপবাদ দিয়েছে। কানাডার আদালতে প্রমাণ হয়ে গেছে আমরা চোর না, আমরা বীরের জাতি। এই পদ্মা সেতু শেখ হাসিনার অসম সাহসের প্রতীক। এই পদ্মা সেতু বীর বাঙালির সাধ্যমত্তার প্রতীক। এই পদ্মা সেতু বাংলাদেশের জনগণের অহংকারের প্রতীক।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘স্বল্পোন্নত দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করলেন, এটা আপনার (প্রধানমন্ত্রী) অপরাধ। সে জন্য আপনাকে মৃত্যুর হুমকি দিচ্ছে, হত্যার হুমকি দিচ্ছে। প্রকাশ্যে গালিগালাজ করছে অশ্রাব্য ভাষায়।’

তিনি বলেন, ‘আমি মির্জা ফখরুলকে বলেছিলাম এইগুলো সামলান। পরিণতি হবে ভয়াবহ, আগুন নিয়ে খেলবেন না। শেখ হাসিনাকে হত্যার হুমকি দেবেন, আর ফখরুল আমাকে বলবেন সংযত ভাষায় কথা বলতে? আমি অসংযত নই। আমি বলেছি, আমার নেত্রীকে হত্যার হুমকি দিচ্ছেন, আমি কি ঘরে বসে আঙুল চুসবো?’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা তৈরি হয়ে যান। রাজপথ আমরা ছাড়িনি।’

গত ৪ জুন ‘শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি’র প্রতিবাদে সারাদেশে কর্মসূচি হাতে নিয়েছিল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি অবাক হয়ে শুনেছি, সারাদেশে এই বিক্ষোভ ইউনিয়ন পর্যন্ত হয়েছে। আমরা ৬ দফার শক্তিতে বলিয়ান, আমরা স্বাধীনতার চেতনায় মহিয়ান। আমরা আমাদের আস্থার বাতিঘর দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আস্থাবান। আসুন, ষড়যন্ত্রের গন্ধ মাটি চাপা দিয়ে ঘাতকের ষড়যন্ত্র নসাৎ করে আবারও জেগে উঠি। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে তার সুযোগ্য কন্যার হাতকে আরও শক্তিশালী, আরও মজবুত করি। কাঁপন ধরাই দেশবিরোধী ষড়যন্ত্রের বেদীমূলে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর