মাগুরা সদর উপজেলা আওয়ামী যুবলীগের ৪ ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আলী আশরাফ, মাগুরা প্রতিনিধি | ৬ জুন ২০২২, ০৫:০৬

সংগৃহীত

মাগুরা সদর উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ হাজরাপুর, হাজিপুর, আঠারোখাদা ও রাঘবদাইড় ইউনিয়ন এর ত্রিবার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৫ জুন সকাল ১০ টার সময় মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের নিশংজুট মিলস্ এর সামনে ৪ ইউনিয়ন এর সমন্বয়ে আওয়ামী যুবলীগ এর ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।

প্রথমেই জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং সাদা পায়রা ও বেলুন আকাশে উড়িয়ে অনুষ্ঠানের শুচনা করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুুত কমিটির আহ্বায়ক সদর উপজেলা আওয়ামী যুবলীগের আরিফুর রহমান রওনক ও উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাগুরা জেলা শাখার আহ্বায়ক মো. ফজলুর রহমান।

সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মাগুরা জেলা শাখার সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, আশরাফুল আলম বাবুল ফকির সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ সদর উপজেলা, আব্দুল মান্নান সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সদর উপজেলা শাখা, আলি আহ্মেদ আহাদ যুগ্ন আহবায়ক আওয়ামী যুবলীগ, এ্যাড আশরাফ খান যুগ্ম আহবায়ক আওয়ামী যুবলীগ, সাকিব হাসান তুহিন যুগ্ম আহবায়ক আওয়ামী যুবলীগ। হাজরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোবির হোসেন, আঠারোখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীবন বিশ্বাস, হাজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখরোট। এছাড়াও বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার যুবলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা ও সাবেক সদস্য জেলা পরিষদ মাগুরা মো. আরজান বিশ্বাস বাদশা, জেলা যুবলীগ নেতা ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিসদ মাগুরার সাধারণ সম্পাদক মীর সুমন, জেলা যুবলীগের সদস্য মীর লিটন, সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও কর্মী বৃন্দ। সম্মেলন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়, সম্মেলনে আগত নেতাকর্মীগণ স্বেচ্ছায় রক্ত প্রদান করেন, রক্তদাতাদের অনুষ্ঠান শেষে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর