ফরিদপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি | ২৯ মে ২০২২, ০৩:৫৪

সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল।

আজ শনিবার (২ মে) বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সদর হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল সহকারে নেতাকর্মীরা এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন।

ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক শামীম তালুকদার, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক বিএম নাহিদ প্রমুখ।

বক্তাগণ বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি এবং ঢাকা বিশ^বিদ্যালয়ে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, দেশের মানুষ আজ সরকারের গণবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে জেগে উঠেছে। দুর্বার গণআন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন ঘটানো হবে।

বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতা এবি সিদ্দিকী মিতুল, এমটি আক্তার টুটুল, জেলা যুবদলের সহ-সভাপতি আরমান হোসেন, ওমর ফারুক, যুগ্ন সাধারণ সম্পদাক নুরুল আলম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ফরিদপুর প্রেসক্লাব এলাকায় পুলিশ মোতায়ন করা হয়। কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি সমাপ্ত হয়।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর