নির্বাচনে আমি জিতবই, ইনশা আল্লাহ: আইভী

সময় ট্রিবিউন | ১৫ জানুয়ারী ২০২২, ০৩:০২

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বৃহস্পতিবার সকালে দেওভোগ এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন- ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘ভোটকেন্দ্রে সহিংসতা না হলে আমার বিজয় সুনিশ্চিত। নির্বাচনে আমি জিতবই। ইনশা আল্লাহ।’

নগরের দেওভোগে নিজ বাসভবনে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইভী।

নির্বাচনে সম্ভাব্য সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘আমার তরফ থেকে কিছু হবে না। আমার কোনো বাহিনী নেই। সহিংসতা হলে আমারই ক্ষতি। প্রতিপক্ষ চাইছে সহিংসতা হোক।’

প্রতিপক্ষ কে, এমন প্রশ্নের জবাবে সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘যারা সুষ্ঠু নির্বাচনে বাধা দেয়, তারা একটি সময় গিয়ে এক। এখানে নির্বাচন হচ্ছে আইভি বনাম অনেক কিছু। তাই অনেক পক্ষ এক হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন সতর্ক থাকে।’

আইভী বলেন, ‘আমার নির্বাচনী অবস্থা যেখানে জমজমাট, সেখানে সহিংসতা সৃষ্টি করা হতে পারে। নির্বাচন কমিশনকে আমি আগেই জানিয়েছি যাতে ভোটকেন্দ্রে ভোটার যেতে পারেন। নারী ভোটার এবং তরুণ ভোটাররা যেন যেতে পারেন। কারণ, এই ভোটগুলো আমার। কোনো ধরনের সহিংসতা যেন না হয়।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর