প্রশাসন কখনো আমার হাতের মুঠোয় ছিল না: আইভী

সময় ট্রিবিউন | ১৪ জানুয়ারী ২০২২, ০৬:১৮

সেলিনা হায়াৎ আইভী-ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘প্রশাসন কখনো আমার হাতের মুঠোয় ছিল না, নেওয়ার চেষ্টাও করিনি’।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ১৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেলিনা হায়াৎ আইভী এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমি সব সময় জনগণের দোরগোড়ায় যাওয়ার চেষ্টা করেছি। সরকারি দলের প্রার্থী হিসেবে বাড়তি সুবিধা পাইনি, নেওয়ার চেষ্টা করিও না। জনগণ যেহেতু আমার পাশে, আমি কেন বাড়তি সুবিধা নিতে যাব?’

আইভী বলেন, তিনি তো জনবিচ্ছিন্ন কেউ নন। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে সেটি নিশ্চয় প্রশাসন দেখবে। এটা তাঁর দেখার বিষয় নয়। তাঁকে জনগণের কাছে যেতে হবে, জনতার কাছে ভোট চাইতে হবে। আইনশৃঙ্খলার যদি কোনো সমস্যা হয়, সেটা প্রশাসন দেখবে। এ সময় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে নগরবাসী ভোট দিতে যাবেন। গত দুটি সিটি নির্বাচনেও টান টান উত্তেজনা ছিল। কিন্তু ভোটের দিন নগরবাসী শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছে। পরিবেশ সুন্দর ছিল। নির্বাচনের পরিবেশ যেন সুন্দর থাকে, প্রশাসনের প্রতি সেই আহ্বান জানান তিনি।

স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করার অভিযোগ প্রসঙ্গে আইভী বলেন, ‘আমি জানি না কাদের গ্রেপ্তার করা হয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তিনি তাঁদের নাম বলুক। আমি একজনকে গ্রেপ্তারের কথা জানি, যাকে হেফাজতের নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। আর কাকে ধরেছে, কী করেছে, সেটি আমি জানি না। শহরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে সেটি দেখভালের দায়িত্ব প্রশাসনের। আমি কোনো সহিংসতার সঙ্গে জড়িত নই। আমি কাউকে বলিওনি, ওকে ধরেন।’

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী উল্লেখ করে আইভী বলেন, মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাঁরা কাকে ভোট দেবেন। নারায়ণগঞ্জে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর