নির্বাচনের ৩য় বর্ষপূর্তি ছাত্রলীগের ' গণতন্ত্রের বিজয় মিছিল'

ঢাবি প্রতিনিধি | ৩১ ডিসেম্বর ২০২১, ০৩:৪৪

ছবিঃ সংগৃহীত

একাদশ জাতীয় নির্বাচ‌নের ৩য় বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণতন্ত্রের বিজয় মিছিল’ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান ঘুরে টিএসসি মোড়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, বিএনপি জোট সরকারের সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, কিন্তু এখন সারাবিশ্বের রোল মডেল বাংলাদেশ। আজকে শেখ হাসিনার উন্নয়ন দেখে একটি পক্ষের ঘুম হারাম হয়ে গিয়েছে। সেই ফখরুলরা বিভিন্নভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে খারাপ কথা বলে। এই আওয়ামী লীগকে নিয়ে যদি আপনারা খারাপ কথা বলেন, দেশের অগ্রযাত্রার পথে যদি বাঁধা দেয়ার চেষ্টা করেন তাহলে বাংলাদেশ ছাত্রলীগ একাই যথেষ্ট দাঁতভাঙা জবাব দেয়ার জন্য।

সংগৃহীত

তিনি আরো বলেন, অনেক ধরণের সুশীলদের কথা আমরা শুনতে পাই, যারা রাতে টকশোর মাধ্যমে সরকার উৎখাত করার যে নীল নকশা প্রণয়ন করে তাদের উদ্দেশ্যে বলতে চাই 'আরামে তো আছেন, ঘুমান'। একটা সময় এদেশের মানুষের বাসায় বাসায় গিয়ে হত্যা করা হতো, কিন্তু এখন মানুষ রাত বিরাতে নির্বিঘ্নে ঘুরতে পারে।

সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

লেখক ভট্টাচার্য বলেন, সেদিন শেখ হাসিনার বিজয় না হলে সন্ত্রাস, দুর্নীতিবাজ, স্বাধীনতাবিরোধীরা জয়ী হত। শেখ হাসিনার জয়ের মাধ্যমে গণতন্ত্রের বিজয় সূচিত হয়েছে। তাই দিনটিকে আমরা গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে উদযাপন করছি।

সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়, হল শাখা, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন কলেজ, হোম ইকোনমিক্স শাখাসহ রাজধানীর বিভিন্ন সাংগাঠনিক ইউনিটের বিভিন্ন স্তরের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর