নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে সিইসির নেতৃত্বে মনিটরিং সেল

সময় ট্রিবিউন | ২০ ডিসেম্বর ২০২৩, ২০:৫৩

নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে সিইসির নেতৃত্বে মনিটরিং সেল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত ও তৎক্ষণাৎ মনিটরিং করার লক্ষ্যে কেন্দ্রীয় একটি সেল গঠন করছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে এই মনিটরিং সেল গঠন করা হয়েছে। আগামী ৬ জানুয়ারি সকাল ৮টা থেকে ৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৭২ ঘন্টা এই মনিটরিং সেল কাজ করবে। এই সেলে বিভিন্ন সংস্থার মোট ৩০৫ জন সদস্য দায়িত্ব পালন করবেন এবং প্রতি দেড় ঘন্টা পর পর নির্বাচন কমিশনকে রিপোর্ট দিবেন।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানান, কেন্দ্রীয় মনিটরিং সেলে নির্বাচন কমিশন সচিবালয়ের ৩ জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১ জন, পুলিশের ১ জন, র‌্যাবের ১ জন, বিজিবি’র ১ জন, আনসার/ভিডিপি’র ১ জন, সশস্ত্র বাহিনীর ১ জন, ডাটা এন্ট্রি অপারেটর ২ জনসহ মোট ১১ জন দায়িত্বে থাকবেন। এছাড়া মনিটরিং সাব সেলে ৩০ জনসহ ৩০৫ জন এই সেলে দায়িত্ব পালন করবেন। এছাড়া, সারাদেশের রিটার্নিং কর্মকর্তারা এই মনিটরিং সেলের আওতাভুক্ত হবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব