যে খাবারগুলো মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে তা জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক | ৪ ফেব্রুয়ারী ২০২৪, ০৮:৫৩

যে খাবারগুলো মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে তা জেনে নিন

মানবদেহের সামগ্রিক বিকাশ নির্ভর করে মস্তিষ্কের উপর। যার মস্তিস্ক যত তীক্ষ্ণ তার স্মৃতিশক্তি তত ভালো। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মস্তিষ্কের ক্ষয় হওয়া স্বাভাবিক। যে খাবারগুলো মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে তা জেনে নিন-

হলুদ-

হলুদে থাকা কারকিউমিন স্মৃতিশক্তি বাড়ানোর পাশাপাশি অ্যালঝেইমার্সের মতো রোগ দূর করতে সহায়ক। এজন্য প্রতিদিনের খাদ্য তালিকায় কাঁচা হলুদ রাখুন।

ব্রকলি-

ব্রকলিতে থাকা পুষ্টিগুণ মানসিক স্বাস্থ্য ভালো রাখতে বেশ কার্যকারী। এতে বিদ্যমান ভিটামিন কে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।

ডার্ক চকলেট-

ডার্ক চকলেটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোকোয়া ফ্ল্যাভনয়েড নামে পরিচিত। ৭০% কোকোয়াবিশিষ্ট ডার্ক চকলেট মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়াতে সবচেয়ে ভালো কাজ করে।

চর্বিযুক্ত মাছ-

বিভিন্ন ধরনের চর্বিযুক্ত মাছ যেমন স্যামন, সার্ডিন ও ট্রাউট ওমেগা-৩ এর প্রধান উৎস। ওমেগা-৩ মস্তিষ্কের স্মৃতিশক্তি লোপের শঙ্কা কমায়।

ব্লুবেরি-

ব্লুবেরিতে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্টের কারনে এটি “ব্রেইনবেরি ” নামেও পরিচিত। বিশেষজ্ঞরা বলেন প্রতিদিন খাদ্যতালিকায় ব্লুবেরি রাখলে এটি আমাদের মস্তিষ্কের বার্ধক্যজনিত রোগের ঝুঁকি কমায়। সেসঙ্গে স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা