শীতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে যা খাবেন

লাইফস্টাইল ডেস্ক | ১৪ জানুয়ারী ২০২৪, ১১:২০

শীতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে যা খাবেন

চলছে শীতকাল। এ সময়ে বাহারি খাবারদাবারের চাপে বেড়ে যায় রক্তের শর্করার মাত্রা। এই সময়ে ডায়াবেটিকস রোগীদের সাবধানে থাকা জরুরি।

কেবল ওষুধ নয়, এর পাশাপাশি ডায়াবেটিস যেন বিপদসীমা পার না করে সেজন্য রুটিন মেনে খাওয়াদাওয়া করতে হবে। শীতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে যেসব খাবার খাদ্যতালিকায় রাখতে পারেন:

কমলালেবু
ডায়াবেটিস রোগীদের জন্য, ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি রক্তে গ্লুকোজের মাত্রা কমায়। কমলালেবু একটি সাইট্রাস ফল। এতে পটাসিয়াম, ফাইবার ও ভিটামিন সি থাকে। যেহেতু এর গ্লাইসেমিক সূচক কম থাকে, তাই এটি খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ে না। গবেষণা অনুসারে, টাইপ-২ ডায়াবেটিক ব্যক্তিদের মধ্যে যারা প্রতিদিন ১০০০ মিলিগ্রাম ভিটামিন সি খান তাদের রক্তে শর্করার মাত্রা কম থাকে।

সবুজ শাকসবজি
ডায়াবেটিস রোগীদের সবুজ শাকসবজি বেশি করে খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। সবজিতে থাকে মিনারেলস, ভিটামিন, ফাইবারের মতো উপকারী উপাদান। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে শাকসবজি খেতে হবে বেশি করে।

মসলা
কিছু মসলা আছে যা ডায়াবেটিকদের জন্য ওষুধের মতো কাজ করে। যেমন- দারুচিনি ও হলুদ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, যা বিভিন্ন গবেষণায় প্রমাণিত।
এগুলোতে আছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। যা প্রদাহজনিত যে কোনও সমস্যা সমাধান করে। একই সঙ্গে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতেও এই মসলাগুলো দারুণ কার্যকরী।

গাজর
গাজরে আছে প্রচুর পরিমাণে ভিটামিন শি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। এছাড়া গাজরে বিটা ক্যারোটিন ও ভিটামিন এ পাওয়া যায়। যা চোখের তীক্ষ্ণতা বাড়াতে ও ডায়াবেটিস রেটিনোপ্যাথির ঝুঁকিও কমাতে অবদান রাখে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব