কালোজিরার উপকারিতা জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক | ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৪২

কালোজিরার উপকারিতা জেনে নিন

কষ্টকর এক স্বাস্থ্য সমস্যা হাঁপানি। শীতকাল এলে যার মাত্রা বেড়ে যায়। রান্নাঘরে থাকা একটি মসলা কিন্তু এসময় হাঁপানির সমস্যা কমাতে কার্যকরী ভূমিকা রাখতে পারে। বলছিলাম কালোজিরার কথা।

নানা ঔষধিগুণ রয়েছে কালোজিরার। সর্দি হলে হাতের তালুতে কালোজিরা ঘষে গন্ধ শুকলেই বন্ধ নাক খুলে যায়। চলুন এর আরও কিছু উপকারিতা জেনে নিই-

উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখে:

কালোজিরা ভেজানো পানি খেলে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। যারা উচ্চরক্তচাপের সমস্যায় ভুগছেন তারা ভরসা রাখতে পারেন কালোজিরায়। এক কাপ পানিতে আধা চা চামচ কালোজিরা ভিজিয়ে রাখুন। পরদিন সকালে উঠে জল ছেঁকে খেয়ে নিন। সপ্তাহে তিন-চার দিন এই পানীয় খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে।

ওজন কমায়:
ওজন কমাতে হিমশিম খাচ্ছেন? কালোজিরের গুণেই ঝরবে মেদ। ওজন কমাতে অনেকেই চিয়া সিডস দিয়ে ডিটক্স ওয়াটার বানিয়ে পান করেন। এক্ষেত্রে চিয়া সিডসের পরিবর্তে কালোজিরাও ব্যবহার করতে পারেন। শরীরের বাড়তি মেদ ঝরিয়ে দেহ চাঙ্গা রাখতে সাহায্য করে কালোজিরা।

পেটের সমস্যা রোধ করে:
শীতকালে পার্টি, বিয়েবাড়ি, পিকনিক লেগেই থাকে। এসময় বাইরে খাওয়া হয় বেশি। ফলে বদহজম, গ্যাস, পেটের সমস্যা লেগেই থাকে। নিয়মিত কালোজিরা খেলে পেটের সমস্যা থেকে রেহাই মেলে।

ফুসফুসের সংক্রমণ কমায়:
শীতে ফুসফুসের সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়। এসময় হাঁপানির সমস্যা ঠেকাতে এবং ফুসফুস চাঙ্গা রাখতে খেতে পারেন কালোজিরা। কালোজিরা ভেজানো পানি খেতে পারেন। এর গন্ধ শুকলেও লাভ হবে।

তেল:
কালোজিরার পাশাপাশি এর তেলও বেশ উপকারি। স্মৃতিশক্তি উন্নত করতে, হৃদ্‌রোগজনিত সমস্যা কমাতে, আথ্রাইটিসের ব্যথা কমাতে সাহায্য করে এর তেল। কালোজিরায় আছে অ্যান্টি-অক্সিডেন্ট যা পেশির নমনীয়তা বজায় রাখে। ত্বক ভালো রাখে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা