হাত-পায়ে ঝি ঝি ধরলে দ্রুত যা করবেন

লাইফস্টাইল ডেস্ক | ৬ ডিসেম্বর ২০২৩, ১২:১৯

হাত-পায়ে ঝি ঝি ধরলে দ্রুত যা করবেন

‘প্যারেসথেসিয়া’ বললে যদিও চিনবেন না তবে এই সমস্যায় আপনি প্রায়ই পড়ে থাকেন। হাতে, পায়ে, বাহুতে, কখনো কখনো ঘাড়েও হতে পারে। ঝিম ধরা এক ধরনের অনুভূতি। সহজ ভাষায় আমরা যাকে ‘ঝি ঝি ধরা’ নামে চিনি। হঠাৎ হঠাৎই এমন ঝি ঝি ধরলে কী করতে হবে তা যেন ঠিক বুঝে উঠতে পারি না।

ঝি ঝি ধরলে আসলে কী করতে হয়? অনেক সময় না বুঝে ভালো করতে গেলে উল্টো মন্দ হতে পারে। তাই ঝি ঝি ধরার সমস্যায় পড়লে পদক্ষেপ নিতে হবে বুঝে-শুনে। একটানা বসে থাকার পরে হঠাৎ উঠতে গেলে পায়ে এই ঝি ঝি ধরার অনুভূতি হতে পারে। মাঝে মাঝে এমন হলে সমস্যা নেই। কিন্তু এভাবে যদি প্রায়ই হতে থাকে, তবে সতর্ক হোন। প্রয়োজন মনে হলে চিকিৎসকের পরামর্শ নিন। আজ চলুন জেনে নেওয়া যাক, পায়ে ঝি ঝি ধরলে করণীয়-

 

হাঁটাচলা করুন : ঝি ঝি ধরার পর সাবধানে উঠে খানিকটা হাঁটাচলা করলে এই সমস্যা চলে যায়। কারণ হাঁটলে শরীরে রক্তপ্রবাহ বাড়ে। তাই পায়ের উপর পা তুলে বসে থাকা অবস্থায় ঝি ঝি ধরলে তখনই উঠে হাঁটাচলা করুন। এতে রক্তপ্রবাহ স্বাভাবিক হয়ে ঝি ঝি ধরার সমস্যা চলে যাবে।

আঙুল উপর-নিচ করুন : পায়ে ঝি ঝি ধরলে পায়ের আঙুলগুলোকে খানিকটা নাড়াচাড়া করলে সুফল পাবেন। ঝি ঝি ধরলে পায়ের আঙুল উপর-নিচ করুন। এতে উপকার পাবেন। এভাবে আঙুল নাড়াচাড়া করলে রক্তপ্রবাহ স্বাভাবিক হবে এবং পায়ের অসাড় অবস্থা কেটে যাবে।

বুড়ো আঙুল চেপে ধরুন : এটি একটি কার্যকরী সমাধান। যখন পায়ে ঝি ঝি ধরবে তখনই পায়ের বুড়ো আঙুল চেপে ধরুন। দুই আঙুল দিয়ে অনেকটা চিমটির মতো করে চেপে ধরবেন। এতে ধীরে ধীরে ঝি ঝি ধরার সমস্যা দূর হয়ে যাবে।

নড়চড়া করুন : অনেক সময় বসে থাকার ভঙ্গির কারণেও ঝি ঝি ধরতে পারে। তাই ঝি ঝি ধরলে তড়িঘড়ি না করে আগে খেয়াল করুন ঠিক কী কারণে এমনটা হচ্ছে। যদি আপনার বসে থাকার ভঙ্গির কারণে ঝি ঝি ধরে তবে উঠে দাঁড়ান এবং নড়াচড়া করুন। কিছুটা হাঁটতে পারেন অথবা শরীর এদিক-ওদিক দোলাতে পারেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা