যেভাবে অ্যালোভেরা খেলে ‌দ্রুত ওজন কমবে

লাইফস্টাইল ডেস্ক | ৭ নভেম্বর ২০২৩, ০৯:০৫

যেভাবে অ্যালোভেরা খেলে ‌দ্রুত ওজন কমবে

ত্বকের পরিচর্চায় অ্যালোভেরার জুড়ি নেই। নানা উপকারে লাগে এটি। তবে অনেকেই জানেন না, ওজন কমাতেও সাহায্য করে এই উপাদান। অ্যালোভেরায় আছে অ্যালোইন নামে একটি প্রোটিন, যা সরাসরি চর্বি গলাতে সাহায্য করে না, কিন্তু দেহে জমে থাকা টক্সিন দূর করে।

এতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন বি। আর তাই প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে মেদ কমাতে এবং ক্যালোরি খরচ করতে সাহায্য করে অ্যালোভেরা। স্বাস্থ্যকর খাওয়াদাওয়া, শরীরচর্চার পাশাপাশি ওজন কমাতে অ্যালোভেরার ওপরও ভরসা রাখতে পারেন। কীভাবে অ্যালোভেরা খেলে ওজন কমবে? চলুন জানা যাক-

সকালে ঘুম ‌থেকে উঠে খালি পেটে এক গ্লাস গরম পানি পান করলে ওজন কমাতে সাহায্য করে। একথা সবার জানা। তবে এর সঙ্গে অ্যালোভেরা মেশালে উপকারিতা বেড়ে দ্বিগুণ হয়ে যায়।

সাধারণত অ্যালোভেরার স্বাদ কিছুটা তেতো হয়। মধুর সঙ্গে মিশিয়ে অ্যালোভেরার রস খেলে এর তিক্ততা কমে যায়। বেড়ে যায় স্বাদও। যারা অ্যালোভেরার স্বাদ একদমই পছন্দ করেন না, তারা এভাবে খেতে পারেন।

অনেকেই ওজন কমাতে সকালে খালি পেটে লেবুর পানি খান। এই পানীয়র সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে খেলে ওজন কমানোর প্রক্রিয়া আরও তরান্বিত হয়।

খাওয়ার আগে অ্যালোভেরার রস খেলে দ্রুত ওজন কমে। খাওয়ার ২০ মিনিট আগে এক চামচ অ্যালোভেরা খান। এতে হজম ভালো হবে, ওজন ঝরবে দ্রুত। এই পানীয় বিপাকক্রিয়া বৃদ্ধি করতে সাহায্য করে। ফলে শরীরে জমে থাকা ফ্যাট খুব দ্রুত পুড়ে যায়।

অনেকে খালি পেটে লাউয়ের রস বা বিট-গাজরের রস খান। এই রসের সঙ্গেও এক চামচ অ্যালোভেরার রস মিশিয়ে খেতে পারেন।

অন্য কিছুর সঙ্গে খেতে না চাইলে ৫০ মিলিলিটার অ্যালোভেরা রস এক গ্লাস জলে মিশিয়ে খেতে পারেন। এর বেশি এক দিনে না খাওয়াই ভালো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা