শীতের শুরুতেই ত্বকের যত্ন

লাইফস্টাইল ডেস্ক | ২ নভেম্বর ২০২৩, ১২:১০

শীতের শুরুতেই ত্বকের যত্ন

সন্ধ্যার দিকে হালকা হালকা ঠান্ডার আমেজ তৈরি হলেও শীত পড়তে এখনও খানিকটা দেরি। তবুও সময় থাকতে থাকতে শীতের প্রস্তুতি নিতে শুরু করেছেন অনেকেই।

কিন্তু শীত পুরোপুরি না আসলেও ত্বকের দেখাশোনা এখন থেকেই শুরু করা জরুরি। কারণ শীতকাল মানেই ত্বকে নানা পরিবর্তন আসে। ত্বক অত্যধিক শুষ্ক হয়ে যায়, উজ্জ্বলতা হারাতে থাকে, ব্রণ, র‌্যাশ তো আছেই। তাই শীতকাল আসার আগেই রূপচর্চায় বাড়তি জোর দেওয়া জরুরি।

চলুন জেনে নিই শীত আসার আগেই কী ভাবে নেবেন ত্বকের যত্ন।

ময়েশ্চারাইজার

শীতে ত্বকের যত্নের শুরুতেই ময়েশ্চারাইজার থাকা অত্যন্ত জরুরি। এ সময় ময়েশ্চারাইজার অপরিহার্য হয়ে ওঠে। শীত পড়তেই ত্বক শুষ্ক হতে শুরু করে। সেই সুযোগ না দিয়ে এখন থেকেই ময়েশ্চারাইজারের ব্যবহার বজায় রাখলে ভাল। তা হলে শীতকাল এসেছে, সেটা আর ত্বক দেখে বুঝতে হবে না।

সানস্ক্রিন

শীতের আমেজ পড়তেই সূর্যের আলো খানিকটা নরম হয়েছে মানেই সানস্ক্রিনের ব্যবহার বন্ধ করে দেবেন, সেটা ভুল। বরং শীতকাল আসার আগেই সানস্ক্রিন মাখতে শুরু করুন। সানস্ক্রিন সূর্যের ইউভি রশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখে। চড়া রোদ উঠলে তো বটেই, এমনকি মেঘলা দিনেও সানস্ক্রিন মাখতে ভুলবেন না।

এক্সফোলিয়েশান

ত্বকের কোষ জমতে থাকা মরা কোশ উজ্জ্বলতা ছিনিয়ে নেয়। তাই নিয়ম করে এক্সফোলিয়েশন জরুরি। এতে মৃত কোষগুলি ত্বক থেকে দূর হয়ে দ্রুত উজ্জ্বলতা ফিরবে। তার জন্য অ্যালোভেরা আর কফির মাস্ক ব্যবহার করতে পারেন।

পর্যাপ্ত পানি পান

উজ্জ্বল ত্বক পেতে পর্যাপ্ত পানি খাওয়ার কোনও বিকল্প নেই। শীতের আমেজে ত্বক আরও বেশি শুষ্ক হয়ে যায় পানির অভাবে। তাই পানি খাওয়া নিয়ে অবহেলা করলে চলবে না। কাজের ফাঁকে ফাঁকেও পানি খেতে থাকুন। গরম পানিতে লেবুর রস মিশিয়েও খেতে পারেন।

লিপবাম ব্যবহার

ত্বকের পাশাপাশি ঠোঁটের যত্নেও নজর দিতে হবে। তাই লিপস্টিক ছাড়াও মাঝে মাঝে লিপ বাম ব্যবহার করুন। লিপ বাম ঠোঁট মসৃণ, নরম এবং কোমল রাখে। ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতেও লিপ বাম সমান উপকারী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব