রুক্ষ চুলের জন্য কার্যকর কিছু হেয়ার প্যাক আর টিপস

লাইফস্টাইল ডেস্ক | ১৯ অক্টোবর ২০২৩, ০৯:১৯

রুক্ষ চুলের জন্য কার্যকর কিছু হেয়ার প্যাক আর টিপস

জট লেগে যাওয়া শুষ্ক ও রুক্ষ চুল নিয়ে বিরক্ত? কয়েকটি ঘরোয়া উপায়ে এই ধরনের ফ্রিজি চুল সামলাতে পারেন। জেনে নিন রুক্ষ চুলের জন্য কার্যকর কিছু হেয়ার প্যাক আর টিপস।

১ কাপ অ্যালোভেরা জেলের সঙ্গে ৩ টেবিল চামচ নারকেল তেল ও কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মেশান। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। এক ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। চুলের শুষ্কতা দূর হবে।

১/৪ কাপ আমন্ড অয়েলের সঙ্গে ১টি ডিম ফেটিয়ে নিন। মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে চুলে ৪০ মিনিট লাগিয়ে রাখুন। ভেষজ শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করে চুল ধুয়ে নিন।

১ চা চামচ শ্যাম্পুর সঙ্গে ক্যাস্টর অয়েল, গ্লিসারিন ও আপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। মিশ্রণটি ভেজা চুলে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

কন্ডিশনার হিসেবে কলা দারুণ কার্যকরী। একটি পাকা কলার সঙ্গে ২ চা চামচ মধু এবং ১/৩ কাপ নারকেল তেল বা আমন্ড অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণ চুলে লাগিয়ে ২০-২৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।

আধা কাপ টক দইয়ের সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে ভেজা চুলে লাগান। এক ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।

২ চা চামচ মেথি সারারাত ভিজিয়ে রাখুন পানিতে। পরদিন বেটে সামান্য লেবুর রস মিশিয়ে চুলে লাগান। আধা ঘণ্টা অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। শেষে রিঠা ভেজানো পানিতে চুল ধুয়ে নিন।

১টি কলা চটকে নিন। ২ টেবিল চামচ নারকেল তেল ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ১ ঘণ্টা পর ঠাণ্ডা পানি ও ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।

টিপস

>ময়শ্চারাইজিং শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন। পাশাপাশি প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

>হালকা গরম বা ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। অতিরিক্ত গরম পানি দেবেন না। এতে চুল আরও রুক্ষ হয়ে পড়বে।

>নিয়মিত তেল ম্যাসাজ জরুরি। চুলের পুষ্টি নিশ্চিত করতে নিয়মিত নারিকেল তেল বা অলিভ অয়েল ম্যাসাজ করুন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা