বৃষ্টিতে ভিজলে সুস্থ থাকতে দ্রুত যা করবেন

লাইফস্টাইল ডেস্ক | ৭ সেপ্টেম্বর ২০২২, ০০:৩২

সংগৃহীত

এবার বর্ষাকালে তেমন বৃষ্টি না হলেও শরতের এ সময় প্রায়ই বৃষ্টি হচ্ছে। অনেক সময় হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে সঙ্গে ছাতা বা রেইনকোট না থাকায় ভিজতে হয়!

আবার অনেকে শখের বশেও বৃষ্টিতে ভিজেন। এর অনেক উপকারিতা থাকলেও, অসময়ের বৃষ্টিতে ভিজে অনেকেই আবার সর্দি-জ্বরে ভোগেন।

তাই শারীরিক সুস্থতা নিশ্চিত করতে বৃষ্টিতে ভেজার পর কয়েকটি কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। জেনে নিন হঠাৎ বৃষ্টি ভিজলে সুস্থ থাকতে দ্রুত যা করবেন-

  • বৃষ্টিতে ভেজার পর হালকা গরম পানি দিয়ে গোসল সেরে নিন। এতে জীবাণু ও সংক্রমণ থেকে রেহাই মিলবে।
  • শরীরের ভেজা কাপড় ঘরে ফিরে দ্রুত বদলে ফেলুন। ভেজা কাপড় দীর্ঘক্ষণ পড়ে থাকলে ফ্লু সংক্রমণ ঘটতে পারে। আবার নিউমোনিয়া হওয়ার ঝুঁকিও বেড়ে যায়।
  • ভেজা মোজা ও অন্তর্বাস দ্রুত খুলে ফেলুন।
  •  যত দ্রুত সম্ভব বৃষ্টিতে ভেজার পর পা ধুয়ে নিন। বৃষ্টির পানির সঙ্গে মিশে থাকা রাস্তার সব নোংরা জীবাণু পায়ে লেগে থাকতে পারে। সবচেয়ে ভালো হয় পা গরম পানিতে ভিজিয়ে লবণ দিয়ে স্ক্রাব করে নিন।
  • গোসলের সময় অ্যান্টিসেপটিক সাবান ব্যবহার করুন। এতে যে কোনো জীবণু ধ্বংস হয়ে যাবে।
  • ভেজা চুল দ্রুত হেয়ার ড্রায়ার ব্যবহার করে শুকিয়ে নিন।
  •  গোসলে পর ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন ত্বকে।
  •  এরপর সময় করে নিজেকে ফিট রাখতে কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করুন। এতে শরীর গরম হবে ও রক্ত সঞ্চালনের উন্নতি ঘটবে।
  •  আর অবশ্যই শরীর গরম রাখতে এক কাপ চা পান করুন। গরম স্যুপও খেতে পারেন। তাহলে অনেকটাই আরাম বোধ করবেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা