গুজব ছড়ানোর অভিযোগে ২ ইমাম গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ২৫ এপ্রিল ২০২১, ১৯:৩২

মোদীবিরোধী বিক্ষোভে ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব-ফাইল ছবি

মোদিবিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে দুই ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকালে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— সদর উপজেলার ঘাটুরা গ্রামের বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ইমাম ও হেফাজত নেতা দেলোয়ার হোসেন বেলালী এবং একই গ্রামের হরিণাদি জামে মসজিদের ইমাম ইকবাল হোসেন।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংসতায় তারা প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হেফাজতের সহিংসতায় জড়িত থাকার অভিযোগে আরও চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৫৬টি মামলায় মোট ৩৫৯ জনকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ৩৫৯ জনের মধ্যে ৩১৮ জন হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থক, ৩৮ জন বিএনপির নেতাকর্মী এবং তিন জন জামায়াত-শিবিরের কর্মী।

হেফাজতে ইসলামের আহ্বানে গত ২৬ ও ২৮ মার্চ জেলা শহরসহ তিনটি উপজেলায় ব্যাপক হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতা চালানো হয়। সেসব মামলায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এই সহিংসতায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মাদ্রাসার ছাত্ররাও অংশ নেয়। তারা পুলিশ সুপারের কার্যালয়, হাইওয়ে থানা, পুলিশ ফাঁড়ি, রেলওয়ে স্টেশনসহ অন্তত ৫৮টি সরকারি ও বেসরকারি স্থাপনাসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের বাড়ি-ঘর ও অফিস ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়— উল্লেখ করে ৪১৪ জনের নামে এবং অজ্ঞাতপরিচয় ৩৯ হাজার জনকে আসামি করে চারটি থানায় ৫৬টি মামলা দায়ের করা হয়েছে।

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি, সরাইল থানায় দুটি এবং আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার সময় ধারণ করা স্থির চিত্র ও সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করে অভিযুক্তদেরকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর