মেট্রোরেল প্রকল্পে চুরির ঘটনায় গ্রেফতার ১১

সময় ট্রিবিউন | ১৩ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৮

ছবি : ইন্টারনেট

মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৪ এর উপ-অধিনায়ক মেজর কামরুল ইসলাম।

তিনি জানান, মিরপুরের শাহ আলী এলাকা থেকে মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে গ্রেফতার ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

র‍্যাব জানায়, গতকাল রোববার (১২ সেপ্টেম্বর) রাত থেকে গ্রেফতার অভিযান শুরু হয়ে অভিযান শেষ হয়েছে আজ সকাল ১০টায়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর