শাল্লায় সংখ্যালঘুদের বাড়িতে হামলা: প্রধান আসামি ৫ দিনের রিমান্ড

সময় ট্রিবিউন | ২৩ মার্চ ২০২১, ২১:২৩

আদালত প্রাঙ্গণে মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম স্বাধীন মিয়া

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িতে হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনায় করা মামলার গ্রেপ্তার প্রধান আসামি শহিদুল ইসলাম স্বাধীন মিয়াকে (৫০) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও বাকি ২৮ জন আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

মঙ্গলবার সুনামগঞ্জের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম কান্ত সিংহ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সেলিম নেওয়াজ।

পুলিশ জানিয়েছে শহিদুল ইসলাম হামলার মূল উসকানিদাতা। জেলার দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নাসনি গ্রামের বাসিন্দা ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল। তাকে গত শুক্রবার রাতে মৌলভীবাজারেরর কুলাউড়া উপজেলা শহর থেকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মামলার তদন্ত কর্মকর্তা শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবুল বাশার গত রোববার শহিদুলকে ১০ দিন এবং আগে গ্রেপ্তার হওয়া আরও ২৯ জনকে ৫ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ রিমান্ড আবেদনের শুনানি হয় আজ। আদালত ৩০ জনের মধ্যে ১ জনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ১৭ মার্চ সকালে ফেসবুকে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে, এমন অভিযোগ তুলে গ্রামের মানুষজন লাঠিসোঁটা নিয়ে নোয়াগাঁও গ্রামে হামলা চালায়। এ সময় বাড়িঘর ও মন্দির ভাঙচুর, লুটপাট করা হয়।

এ ঘটনায় শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল করিম বাদী হয়ে দুটি মামলা করেন। মামলায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এছাড়াও নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ও স্থানীয় হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদারের করা মামলায় ৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব