আরও তথ্য জানতে পরীমনিকে ডিবি কার্যালয়ে তলব

সময় ট্রিবিউন | ১৫ জুন ২০২১, ২১:৪৫

পরীমনি-ফাইল ছবি

ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির দায়ের করা ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগের আরও তথ্য জানতে পরীমনিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে তলব করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কথা বলার জন্য তাকে ডাকা হয় বলে জানান পরিমণি নিজেই।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, পরীমনির দায়ের করা মামলা তদন্ত করছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মামলাটির বাদী হিসেবে পরীমনিকে ডাকা হয়েছে। তাকে তার সুবিধাজনক সময়ে আসতে বলা হয়েছে। তদন্ত কর্মকর্তা তার বক্তব্য আরও বিশদ শুনতে চান।

তিনি আরও জানান, মামলায় গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পাওয়া গেছে ওইসব বিষয়েও পরীমনির সঙ্গে কথা বলা হবে।

এর আগে গত রোববার নায়িকা পরিমনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন। পরে তিনি এ অভিযোগে সাভার থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজনকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব