কেরানীগঞ্জে পথশিশুকে ধর্ষণের পর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

সময় ট্রিবিউন | ৫ জুন ২০২১, ০০:৪০

প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে ১০ বছর বয়সী এক পথশিশুকে ধর্ষণের পর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে সিদ্দিক ওরফে টাইগার নামের এক বখাটের বিরুদ্ধে।

শুক্রবার দুপুরে কেরানীগঞ্জের মডেল থানার বন্ধ ডাকপাড়া এলাকার মনির মেম্বারের টিনসেট বাড়িতে এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পর থেকে বখাটে সিদ্দিক ওরফে টাইগার পলাতক রয়েছে। বখাটে সিদ্দিককে গ্রেপ্তার করতে র‌্যাব তৎপর রয়েছেন।

র‌্যাব সূত্রে জানা যায়, ঘাতক সিদ্দিক ওরফে টাইগার পথশিশু মেঘলাকে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে নিয়ে এসে কেরানীগঞ্জের বন্ধ ডাকপাড়া এলাকায় মনির মেম্বারের একটি টিনসেট বাড়িতে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের পর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়ে সেসবের ভিডিও ধারণ করে। র‌্যাবের কাছে ভিডিওটি পৌঁছালে ধর্ষককে গ্রেপ্তার করতে অভিযানে নামে র‌্যাব ও পুলিশ।

নির্যাতিতা ওই পথশিশু জানায়, সিদ্দিক ওরফে টাইগার পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় থেকে তাকে জোরপূর্বক কেরানীগঞ্জের নিয়ে এসে আটকে রেখে মারধর করে, একাধিকবার ধর্ষণ করে এবং সুইচগিয়ার দিয়ে আঘাত করে। 

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, র‌্যাব ও পুলিশ যৌথভাবে ধর্ষককে আটকের চেষ্টা চালাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর