কক্সবাজারে হত্যা মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

সময় ট্রিবিউন ডেস্ক: | ৬ মার্চ ২০২৩, ০৭:০৩

ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় হত্যা মামলার আসামি মোহাম্মদ সোহেল নামে এক যুবকের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

রোববার (৫ মার্চ) বিকেলে কক্সবাজার জেলা দায়রা ও জজ মোহাম্মদ ইসমাইল এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আসামি চকরিয়া পৌরসভার কাহারিয়া ঘোনা এলাকার নুরুল কবিরের ছেলে।

পিপি ফরিদুল আলম জানিয়েছেন, ২০১৭ সালের ৬ জুলাই সন্ধ্যায় চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় সোহেল ধারালো ছুরি দিয়ে মোহাম্মদ আনাছ নামের এক যুবককে বুকে-পিঠে আঘাত করেন। এতে আনাছের মৃত্যু হয়। এ ঘটনায় আনাছের মা ছেনুয়ারা বেগম চকরিয়া থানায় হত্যা মামলা করেন।

এ মামলায় ২০১৮ সালের ১২ আগস্ট আদালত অভিযোগপত্র গ্রহণ করে বিচার কার্যক্রম শুরু করেন। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রোববার রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর