বন্যায় বিপর্যস্ত মালয়েশিয়া

সময় ট্রিবিউন | ২১ ডিসেম্বর ২০২১, ০৩:০৩

ছবিঃ সংগৃহীত

মৌসুমী বৃষ্টিপাত ও বন্যায় বিপর্যস্ত মালয়েশিয়ার আটটি প্রদেশ। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, বন্যাকবলিত ৩০ হাজার মানুষকে ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। আগামী আরও কয়েকদিন বৈরী পরিস্থিতি বহাল থাকবে বলে পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া অধিদফতর।

দুর্গতদের সহযোগিতায় কাজ করছে ৬৬ হাজার পুলিশ, সেনা ও ফায়ার সার্ভিস সদস্য। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিলাঙ্গর প্রদেশের উদ্ধার তৎপরতা পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।

প্রধানমন্ত্রী ঈসমাইল জানান, সম্পদশালী এবং জনবহুল প্রদেশের শতাধিক ত্রাণকেন্দ্রে ১৫ হাজার মানুষ আশ্রিত। আবহাওয়াবিদরা বলছেন, গত দুদিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেটি বর্ষা মৌসুমের একমাসের বৃষ্টিপাতের সমান।

জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পৃথিবীর বিভিন্ন এলাকা। ফিলিপাইনেও সুপার টাইফুনের তাণ্ডবে মারা গেছেন ২০৮ জনের বেশি মানুষ। এছাড়া নিখোঁজও রয়েছে অর্ধশত।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব