যুক্তরাজ্যে অমিক্রনে প্রথম মৃত্যু

সময় ট্রিবিউন | ১৪ ডিসেম্বর ২০২১, ০৯:২৭

করোনার অমিক্রন ধরন-প্রতীকী ছবি

করোনার নতুন ধরন অমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে একজনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন স্থানীয় সময় সোমবার এ তথ্য জানিয়েছেন। তবে মারা যাওয়া ওই ব্যক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের বরাত দিয়ে বিবিসির এক খবরে বলা হয়, ‘অমিক্রন এমন হারে ছড়াচ্ছে যে করোনা মহামারিতে এর আগে এমন পরিস্থিতির মুখোমুখি হইনি আমরা। যুক্তরাজ্যের নাগরিকদের সম্ভব হলে এখন বাসা থেকে কাজ করা উচিত।’

তিনি বলেছেন, ‘এ পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য ও স্কটল্যান্ডে সব প্রাপ্তবয়স্কদের করোনার বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। এ মাসের শেষ দিকে প্রাপ্তবয়স্কদের সবাইকে বুস্টার ডোজের আওতায় আনার কথা রয়েছে।’

বিবিসির তথ্যমতে, যুক্তরাজ্যে গত রোববার আরও ৪৮ হাজার ৮৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রোববার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৮১ লাখ ৯ হাজার ৫১৫ জন, আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৪৩৯ জনের।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর