মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ৫৩

সময় ট্রিবিউন | ১০ ডিসেম্বর ২০২১, ২২:২৭

ছবি সংগৃহীত

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৫৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া এ ঘটনায় আরও ৫৮ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মেক্সিকোর চিয়াপাস প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। তাদের অধিকাংশই অভিবাসী।

শুক্রবার (১০ ডিসেম্বর) সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে এটি সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী দুর্ঘটনা হিসেবে মনে করা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চিয়াপাস প্রদেশের সিভিল প্রোটেকশন এজেন্সির প্রধান লুইস ম্যানুয়েল গ্রাসিয়ার বরাত দিয়ে রয়টার্স জানায়, ট্রেইলার গাড়িটি টুক্সটলা গুতিয়েরেজ শহরের বাইরে মহাসড়কের একটি বিপজ্জনক বাঁকে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। তাদের অধিকাংশই মধ্য আমেরিকার বিভিন্ন দেশের বাসিন্দা।

এ ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৫৩ বলে জানিয়েছে মেক্সিকোর এটর্নি জেনারেল অফিস। এ ঘটনায় অন্তত ৫৮ জন আহত হয়েছেন, তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশী বহু মানুষ মেক্সিকোকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করেন। তাদেরকে পাচারকারীরা অনেক সময় বড় বড় ট্রাকগুলোতেও উঠিয়ে দেন। যা পরবর্তীতে বিপদ ডেকে আনে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর