মিয়ানমারের সীমান্তে তীব্র লড়াই শুরু

সময় ট্রিবিউন | ২৮ এপ্রিল ২০২১, ০২:১৪

ছবি: ইন্টারনেট

মিয়ানমারের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী অঞ্চলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তীব্র লড়াই শুরু হয়েছে। সেখানকার কারেন বিদ্রোহীরা সেনা চৌকিতে হামলা করলে এই লড়াই শুরু হয়। খবর : আল জাজিরা।

মঙ্গলবার ভোর থেকে বিদ্রোহী কারেন আর্মির নিয়ন্ত্রণে থাকা এলাকাটিতে দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) দাবি করেছে, তারা সেনাবাহিনীর চৌকিটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।

মিয়ানমারে ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর থেকেই সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন এলাকায় লড়াই চলছে। তবে এটি সবচেয়ে তীব্র লড়াইগুলোর মধ্যে একটি।

যেখানে এই লড়াই হচ্ছে সেটি থাইল্যান্ডের খুবই নিকটে। সেখানকার থাই গ্রামবাসী জানিয়েছে, সকাল থেকেই ব্যাপক গোলাগুলি শুরু হয়।

কেএনইউ’র বাহিনীগুলো স্থানীয় সময় ভোর ৫টা থেকে ৬টার মধ্যে সীমান্ত চৌকিটি দখল করে নেয়। সেটি দখল করে পুড়িয়ে দেয়া হয়েছে।

মিয়ানমারের ওই ঘাঁটির সৈন্যদের সঙ্গে যোগাযোগ থাকা থাইল্যান্ডের গ্রামবাসী জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে কেএনইউ’র বাহিনীগুলো এই ঘাঁটিটি ঘেরাও করে রেখেছিল। সেখানে পর্যাপ্ত খাবার ছিল না। মিয়ানমারের সেনাবাহিনী দেশটির ক্ষমতা দখল করার পর থেকেই ওই সীমান্ত অঞ্চলের বিভিন্ন এলাকায় কেএনইউ বাহিনীগুলোর সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, যেসব অসামরিক নাগরিক সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে আগ্রহী, তাদের প্রশিক্ষণ দিয়েছে কারেন বিদ্রোহীরা।

মঙ্গলবারের এই হামলায় একজন থাই নাগরিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় মিয়ানমার সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর