মালির বাসে জঙ্গি হামলা, নিহত ৩১

সময় ট্রিবিউন | ৪ ডিসেম্বর ২০২১, ২৩:৪৯

ছবিঃ সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জঙ্গিদের হামলায় একটি বাসের অন্তত ৩১ যাত্রী মারা গেছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শুক্রবার (৩ ডিসেম্বর) দেশটির মধ্যাঞ্চলীয় মোপতি প্রদেশে এই ঘটনা ঘটে। এসময় অস্ত্রধারী লোকজন গাড়িতে গুলি চালিয়ে টায়ার অকার্যকর করে দেয় এবং মানুষজনের ওপর গুলি চালায়। 

রয়টার্সকে বাঙ্কাসের মেয়র মৌলায়ে গুইনদো বলেন, সপ্তাহে দুইবার সোঙ্গো গ্রাম থেকে ১০ কিলোমিটার দূরের বান্দিয়াগারায় যাতায়াত করা বাসটি গ্রামবাসীদের নিয়ে স্থানীয় একটি বাজারে যাচ্ছিল। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আরেক কর্মকর্তা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন। আহত এবং নিখোঁজের সংখ্যাও অনেক, বলেছেন তারা।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বন্দুকধারীরা প্রথমে গুলি চালিয়ে বাসটির চালককে হত্যা করে; এরপর যাত্রীবোঝাই বাসে আগুন ধরিয়ে দেয়।

ঘটনাস্থলে প্রথম পৌঁছানো জরুরি বিভাগের কর্মীরা অন্তত ২৫টি পোড়া দেহ উদ্ধার করে বলে অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত এক নথির বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা