ভারতের সংসদ ভবনে ভয়াবহ আগুন

সময় ট্রিবিউন | ২ ডিসেম্বর ২০২১, ০২:৩৫

ছবিঃ সংগৃহীত

ভারতের সংসদ ভবনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১ ডিসেম্বর) সংসদ ভবনে শীতকালীন অধিবেশনের তৃতীয় দিন। স্থানীয় সময় সকাল ৮টার দিকে আগুন লাগে সংসদ ভবনের ৫৯ নম্বর কক্ষে। দ্রুত গতিতে আগুন নেভাতে আসে দমকল বাহিনী। 

এই কারণে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড় শুরু হয় সংসদ ভবনে। আগুন লাগার পর তীব্র আতঙ্ক তৈরি হয়। শীতকালীন অধিবেশনে এমনিতেই বেশ উত্তেজনা ছিল তার মধ্যে আগুন লেগে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়। যদিও তৎপরতার সঙ্গেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনা সম্ভব হয়েছে। 

শীতকালীন অধিবেশন থেকে ১২ জন সংসদ সদস্যকে বহিষ্কার করার প্রতিবাদে সকাল থেকেই সংসদ ভবনের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন বহিষ্কৃতরা। এরই মধ্যে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়।

এই পরিস্থিতিতে সংসদে আগুন লেগে যাওয়ার ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ। অনেকে বলছেন, ইচ্ছা করেই আগুন লাগানো হয়েছে। আসলে মোদী সরকার দেখাতে চাইছে যে, সংসদ ভবন পুরোনো হয়ে গেছে। তাই নতুন করে যে নির্মাণ কাজ হচ্ছে সেটাই সঠিক পদক্ষেপ। যদিও এসব কথায় কেউ কান দিতে চাইছেন না। তবে ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা এখনই পরিষ্কার নয়।

কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। কোনও শর্ট সার্কিট হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর