‘ওমিক্রন’ ভাইরাস মোকাবিলায় জরুরি বৈঠকে মোদি

সময় ট্রিবিউন | ২৮ নভেম্বর ২০২১, ০১:৫৩

ছবিঃ সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিশ্বে। করোনার নতুন এ ধরন মোকাবিলায় করণীয় নিয়ে জরুরি বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি।

শনিবার (২৭ নভেম্বর) সকালে স্বাস্থ্যসহ অন্যান্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন তিনি। ভাইরাসের ‘ভয়াবহ’ এই ভ্যারিয়েন্ট যেন ভারতে ছড়িয়ে না পড়ে তা নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে।

এনডিটিভি জানিয়েছে, নতুন ভ্যারিয়েন্ট ছাড়াও দেশের টিকাদান এবং সংক্রমণ পরিস্থিতি নিয়ে আলোচনার কথা রয়েছে।

ওমিক্রন যে সব দেশে পাওয়া গেছে, সেখান থেকে কোনও অভিবাসী বা পর্যটক এলে তাদের উপর কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর