মদিনাতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪

সময় ট্রিবিউন | ২৭ নভেম্বর ২০২১, ০২:১৮

ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের মদিনাতে বাস ও ট্রাকের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ৪৮ জন।

শুক্রবার (২৬ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে  বলা হয়েছে, মদিনা শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে আল-ইয়ুতামাহ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন ৪৮ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত ১১টা ২৭ মিনিটে অ্যাম্বুলেন্সকে কল করা হয়। তবে দুর্ঘটনাটি কখন ঘটে তার সঠিক সময় এখনও জানা যায়নি।

মক্কা ও মদিনার মধ্যে এটি একটি ব্যস্ততম মহাসড়ক আল-হিজরাহ বলে জানা গেছে। হজযাত্রী ও অন্যান্যরা দুটি পবিত্র মসজিদে যাতাযাত করতে সড়ক ব্যবহার করে থাকেন। এর একটি হচ্ছে মক্কায় অন্যটি মদিনায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর