সিউলে পাকিস্তান দূতাবাসের ২ কর্মকর্তার বিরুদ্ধে চুরির অভিযোগ 

সময় ট্রিবিউন | ২৭ এপ্রিল ২০২১, ০০:৩২

ছবি: ইন্টারনেট

দক্ষিণ কোরিয়ার পাকিস্তান দূতাবাসের দুই কর্মকর্তার বিরুদ্ধে দোকান থেকে পণ্য চুরির অভিযোগ ওঠেছে। দেশটির রাজধানী সিউলের একটি স্টোর থেকে ওই দুই কর্মকর্তা ভিন্ন ভিন্ন সময়ে পণ্য চুরি করেন।সোমবার (২৬ এপ্রিল) দ্য কোরিয়া টাইমসের খবরে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, শনিবার (২৪ এপ্রিল) পুলিশ জানিয়েছে, কোরিয়ায় পাকিস্তান দূতাবাসের দুজন কূটনীতিকের বিরুদ্ধে সিওলের একটি দোকান থেকে পণ্য চুরির অভিযোগ পাওয়া গেছে।

ইওংসান পুলিশ স্টেশন থেকে বলা হয়েছে, ওই দুই কর্মকর্তা ইওংসানের একটি স্টোর থেকে ভিন্ন ভিন্ন দিন ১১ হাজার উয়ন (১০ মার্কিন ডলার) এবং ১ হাজার ৯০০ উয়ন (১.৭০ মার্কিন ডলার) দামের পণ্য চুরি করেন। তাদের একজনের বিরুদ্ধে চকলেট এবং অন্যজনের বিরুদ্ধে হ্যাট চুরির অভিযোগ পাওয়া যায়।

হ্যাট চুরি হওয়ার পর ওই স্টোরের এক কর্মচারী পুলিশে অভিযোগ জানায়। পরে পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে নিশ্চিত হয় সন্দেহভাজন ব্যক্তি পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা।

দূতাবাসের ওই কর্মকর্তার কূটনৈতিক দায়মুক্তি সুবিধা থাকার কারণে পুলিশ মামলার কার্যক্রম বন্ধ করে দেয়।পুলিশ জানায়, কূটনৈতিক দায়মুক্তি সুবিধার আওতায় থাকা অপর কর্মকর্তার বিরুদ্ধেও তদন্ত চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর