ইয়েমেনে প্রতি ৫ জন শিশুর মধ্যে ৪ জনের মানবিক সহায়তা প্রয়োজন

সময় ট্রিবিউন | ২৫ নভেম্বর ২০২১, ০২:২০

ছবিঃ সংগৃহীত

চলতি বছরের শেষ নাগাদ যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে সংঘর্ষে নিহতের সংখ্যা পৌনে চার লাখ ছাড়াতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। 

জাতিসংঘ বলছে, সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে হুথি বিদ্রোহীদের চলমান এই সংঘর্ষে ২০২১ সালের শেষ নাগাদ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রাণ হারানো মানুষের সংখ্যা পৌছাতে পারে ৩ লাখ ৭৭ হাজারে। তাদের অনুমিত এই প্রাণহানির সংখ্যার ৭০ শতাংশই হতে পারে শিশু, যাদের বয়স পাঁচ বছরের কম। এছাড়া নিহতদের মধ্যে ৬০ শতাংশ মানুষই চলমান ইয়েমেন যুদ্ধের পরোক্ষ কারণ হিসেবে প্রাণ হারাতে পারেন। পরোক্ষ এসব কারণের মধ্যে রয়েছে ক্ষুধা এবং প্রতিরোধযোগ্য অসুখ ও রোগ। এছাড়া যুদ্ধের প্রত্যক্ষ যেসব কারণে মানুষ প্রাণ হারাচ্ছেন, তার মধ্যে রয়েছে উভয়পক্ষের সম্মুখ যুদ্ধ এবং বিমান হামলা।

ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনার বলছেন, ‘ইয়েমেনে সম্মুখ সমরে নিহত মানুষের চেয়ে সংঘর্ষের পরোক্ষ কারণে প্রাণ হারানো মানুষের সংখ্যা বেশি বলে আমরা বিশ্বাস করি।’

এল্ডার জানান, ইয়েমেনে প্রতি পাঁচজন শিশুর মধ্যে চারজন অর্থাৎ মোট এক কোটি ১০ লাখ শিশুর জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। পাশাপাশি আরও চার লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং ২০ লাখের বেশি শিশু স্কুল থেকে ঝরে পড়েছে। এছাড়া আরও অনেক শিশুর প্রাণহানি এবং আহতের খবর হিসেবের বাইরে রয়ে গেছে বলেও জানিয়েছিলেন তিনি।

জাতিসংঘ বলছে, ইয়েমেনে বর্তমানে বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট সৃষ্টি হয়েছে। দেশটির কমপক্ষে ১ কোটি ৫৬ লাখ মানুষ বর্তমানে চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর